সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৫৭
সংগৃহীত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলা চালানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স।
পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বাড়ছে।
