পুরনো ছবি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (২০ জুলাই) প্রকাশ করা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এ পরীক্ষার ফল ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ শনিবার সাংবাদিকদের জানান, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে চলতি জুলাই মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।
গত ৮ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, আগামী ২০ জুলাই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
